ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে গোল করতে চান জনি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১১, ১৫ জুন ২০২৩
আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে গোল করতে চান জনি
ছবি: সংগৃহীত

আর্ন্তজাতিক অঙ্গনে লাল-সবুজ জার্সিতে প্রথম অভিষেক মজিবর রহমান জনির। সেই ম্যাচে নিজেকে রাঙালেন অন্যরকমভাবে। মাঠে নেমে তার পায়ে আসলো গোল, সেই গোলে জয় পেলে বাংলাদেশ। ফর্টিস এফসির এই ফুটবলার শুধু প্রীতি ম্যাচেই থেমে থাকা নয়, গোল করে অবদান রাখতে চান আসন্ন, সাফে চ্যাম্পিয়নশিপে।   

বৃহস্পতিবার কম্বোডিয়ার নমপেন অলিম্পিক স্টেডিয়ামে জনির গোলে কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বেঙ্গালুরুতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চান জনি। তিনি বলেন, ‘সামনে আমাদের সাফ টুর্নামেন্ট রয়েছে। সবাই দোয়া করবেন যেন আমি গোল করতে পারি এবং গোল করাতেও পারি।’

আন্তর্জাতিক অভিষেক ম্যাচে গোল পেয়েছে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে এই তরুণ বলেন, ‘এটা সত্যি খুব ভালো লাগছে। আমার জীবনের প্রথম গোলেই দেশকে জেতাতে পেরেছি। আমার পরিবার এবং বন্ধু-বান্ধব সবাই আমার গোলের অপেক্ষায় ছিলেন। আমার গোলে তাদেরকে খুশি করতে পেরে আমি খুশি।’

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!