[ খেলা ]
দ্বিতীয় বাংলাদেশি হিসেবে যে রেকর্ড শান্তর
নাজমুল হোসেন শান্ত
নাজমুল হোসেন শান্তর ব্যাটটা কথা বলছিল দীর্ঘদিন ধরে। তবে সেটা সাদা বলের ক্রিকেটে। ব্যাটের ফর্মটা লাল বলেও টেনে আনলেন তিনি। যার মাধ্যমে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির বিরল কীর্তি গড়েছেন এ ব্যাটার।
চলমান ঢাকা টেস্টের তৃতীয় দিনে আরেকটি সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। এর আগে প্রথম ইনিংসেও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন এ ব্যাটার। মাত্র দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির বিরল রেকর্ডেও নাম লিখিয়েছেন তিনি।
১১৫ বলে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন শান্ত। এর আগে প্রথম ইনিংসে খেলেছিলেন ১৪৬ রানের ইনিংস। তার আগে বিরল এই কীর্তি গড়েছিলেন মুমিনুল হক। শান্তর কীর্তি গড়ার সময় অপর প্রান্তে ছিলেন মুমিনুলই।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!