[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩
‘অধিনায়কত্ব না থাকলে সুবিধা থাকে’
ছবি: সংগৃহীত
টেস্ট ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি হাঁকানোর দিন লম্বা সময় পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশি ব্যাটটার মুমিনুল হক। প্রায় ২৬ মাস, ২৬ ইনিংস পর ক্রিকেটের অভিজাত সংস্করণে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। খেলেছেন ১২১ রানে একটি ইংনিস। অধিনায়কত্ব ছাড়ার পর প্রথম সেঞ্চুরি পাওয়ার দিন নিজের মনের কথা বলেছেন তিনি।
অধিনায়কত্ব ছাড়ার পর এখন কি কিছুটা নির্ভার? সংবাদ সম্মেলনের শেষ দিকে এম প্রশ্নে মুমিনুল উত্তর দিলেন হ্যাঁ সূচক। ‘অধিনায়কত্ব না থাকলে একটা সুবিধা থাকে। এতকিছু চিন্তা করতে হয় না। শুধু ব্যাটিংয়ে মনোযোগ দিতে পারি।’
গেল বছর শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্ট সিরিজের পর নেতৃত্ব ছেড়েছিলেন মুমিনুল। এরপর এখন পর্যন্ত চারটি টেস্ট খেলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তাতে ১ সেঞ্চুরি ও ১ ফিফটি। এক ইনিংসে অপরাজিত ছিলেন ২০ রানে। নেতৃত্ব ছাড়ার পর খেলা এই কয়টি টেস্টে মুমিনুলের পারফরম্যান্স বলছে তিনি এখন নির্ভার হয়েই খেলছেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!