বৃহস্পতিবার (১৫ জুন) কম্বোডিয়াকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। প্রীতি ম্যাচে বাংলাদেশের গোলটি দেখে চমকে যেতে পারেন অনেকে। ভাবতে পারেন, ইউরোপের কোনো ম্যাচের গোল এটি। ফয়সাল আহমেদ ফাহিমের মাপা শটে দারুণ ফিনিশিং করেন মুজিবুর রহমান জনি। তার গোলেই জয় পায় বাংলাদেশ।
এ দিকে ম্যাচে বাংলাদেশ জয় পেলেও পুরো সময় মাঠে দাপট ছিল স্বাগতিক কম্বোডিয়ার। বল পজিশন আর আক্রমণ সবমিলিয়ে বাংলাদেশের দুর্বলতা চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কম্বোডিয়া। তবে দলে নতুন ফুটবলাররা ভালো পারফর্ম করায় সাফে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন বাফুফে সভাপতি।
.png)
কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমাদের বেশিরভাগ খেলোয়াড়রা নিজেদের থেকে তৈরি হয়ে ওঠে। এখানে তো আর অ্যাকাডেমি থেকে আসে না। সুতরাং কাঠামোগত প্রশিক্ষণের বিষয়টি আমাদের এখানে নেই। তাতে কিছু ম্যাচ খেললে তাদের ভালো অভিজ্ঞতা হয়। তবে সাফ খুব চ্যালেঞ্জিং টুর্নামেন্ট। এর আগে যে ভুলগুলো রয়েছে, সেগুলো শুধরানো কঠিন। তবুও আমাদের ভালো করা উচিত বলে মনে করি।’
আগামী ২১ জুলাই ভারতে অনুষ্ঠিত হবে এবারের সাফের আসর। এর একদিন পরেই লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।