[ খেলা ]
মাল্টাকে বড় ব্যবধানে হারালো ইংল্যান্ড
ছবি: সংগৃহীত
ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড দল। শুক্রবার (১৬ জুন) দিবাগত রাতে ‘সি’ গ্রুপের ম্যাচে মাল্টাকে ৪-০ গোলে হারিয়েছে ইংল্যান্ডের। ইংলিশদের হয়ে গোল করেন ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, হ্যারি কেইন ও ক্যালাম উইলসন। এছাড়া তাদের হয়ে মাল্টার ডিফেন্ডার ফার্দিনান্দো আপাপ একটি আত্মঘাতী গোল করেন।
খেলার ৮ মিনিটে ফার্দিনান্দোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। প্রথম গোলের ২০ মিনিট পরে ব্যবধান ২-০ করেন ট্রেন্ট আলেকজান্ডার। আর ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোলে করে ব্যবধান ৩-০ করেন তারকা খেলোয়াড় হ্যারি কেইন।
দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে ইংলিশরা আরও একটি পেনাল্টি পায়। এবার দলের পক্ষে পেনাল্টি কিক থেকে গোল করেন ক্যালাম উইলসন। তাতে ৪-০ গোলের জয় পায় কেইন বাহিনী।
.png)
৬৬ শতাংশ সময় বল নিজেদের পায়ে রেখে ১৬ বার গোলমুখে শট নিয়েছে ইংল্যান্ড। এর মধ্যে অর্ধেকের বেশি ছিল অনটার্গেটে। তাতে মাল্টার গোলরক্ষক হেনরি বোনেলোকে ইংলিশদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ইংল্যান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!