ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
শ্রীলংকা-পাকিস্তান সিরিজ

টেস্টের জন্য দল ঘোষণা পাকিস্তানের, ফিরছেন আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫১, ১৭ জুন ২০২৩
টেস্টের জন্য দল ঘোষণা পাকিস্তানের, ফিরছেন আফ্রিদি
ছবি: সংগৃহীত

শ্রীলংকা বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। যেখানে বছর খানেক পর সাদা পোশাক পরে মাঠে নামতে যাচ্ছেন শাহীন শাহ আফ্রিদি। 

এছাড়াও দুই নতুন ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে পাকিস্তান। তারা হলেন ব্যাটার মোহাম্মদ হুরায়রা এবং অলরাউন্ডার আমির জামাল। দল থেকে বাদ পড়েছেন শাহনেওয়াজ দাহানি, জাহিদ মাহমুদ এবং কামরান ঘুলাম।

Advertisement

লম্বা সময় পর দলে ফিরে আনন্দিত আফ্রিদি। এই সিরিজে তার সামনে সুযোগ থাকছে লাল বলে শত উইকেটের মাইলফলক স্পর্শ করার। ২০১৮ সালে এ বাঁহাতি পেসারের টেস্ট অভিষেকের পর থেকে, কোনো পাকিস্তানি বোলার তার চাইতে বেশি উইকেট নিতে পারেননি।

আগামী ৯ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে পাকিস্তান। তবে এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি সফরসূচী। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড দ্রুতই তা ঘোষণা করবে বলে জানা গেছে। ২০২২ সালের জুলাইয়ে এই দুই দলের সর্বশেষ সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়।

পাকিস্তান স্কোয়াড- বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, হাসান আলী, ইমাম-উল হক, মোহাম্মদ হুরায়রা, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহীন আফ্রিদি এবং শান মাসুদ।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!