ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে একাদশে মাঠে নামবে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩১, ১৭ জুন ২০২৩
যে একাদশে মাঠে নামবে ব্রাজিল
ছবি- সংগৃহীত

গত দুই বছর ধরে ফুটবলের মাঠে হারের বৃত্তে ঘোরপাক খাচ্ছে ব্রাজিল। কোপা আমেরিকা থেকে কাতার ফুটবল বিশ্বকাপে নিজেদের হারিয়ে খুঁজেছে সেলেসাওরা। বিশ্বমঞ্চে একের পর এক পরাজয়ে যেন খেই হারিয়ে ফেলেছেন নেইমার-ভিনিসিয়ুসরা।

বিশ্বকাপ ব্যর্থতার পর মরক্কোর ঘরের মাঠে খেলতে যায় ব্রাজিল। সেখানেও হারের তেতো স্বাদ পেতে হয়েছে তাদের। এদিকে বিশ্বকাপের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অবসর নিয়েছেন কোচ তিতে। এরপর অবশ্য এখনো নতুন কোচের সন্ধান পায়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এরই মধ্যে শনিবার রাতে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল। প্রতিপক্ষ আফ্রিকান দেশ গিনি। খেলাটি বাংলাদেশ সময় দিনগত রাত দেড়টায় শুরু হবে। আর ম্যাচটি গড়াবে স্পেনের ক্লাব বার্সেলোনার আরসিডিই মাঠে।

Advertisement

ম্যাচের আগে গিনির বিপক্ষে জয় তুলে নিতে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। যেখানে জায়গা পেয়েছেন নতুন ছয় মুখ।

তবে ইনজুরির কারণে দলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে ব্রাজিলকে। দলে নতুন মুখ আসলেও ডিফেন্ডার দানিলোর আস্থা অভিজ্ঞদের উপরই। 

তিনি বলেন, এ সময় অভিজ্ঞ ফুটবলারদের আরো দায়িত্ব নেয়া উচিত। অন্তত যতদিন না নতুন কোচ আসছেন। নতুনদের ভালো করতে দলে দারুণ একটা পরিবেশ সৃষ্টি করতে হবে।

ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: অ্যালিসন; ভ্যান্ডারসন, ইবানেজ, মিলিতাও, টেলস; পাকুয়েতা, ক্যাসেমিরো, গুইমারেস, রদ্রিগো, রিচার্লিসন ও ভিনিসিয়ুস।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!