এমন প্রশ্ন আসাটাই স্বাভাবিক। কেননা ক্রিকেটের মানুষ হঠাৎই ফুটবলে কি করছেন। তবে পেশা বদল নয়, বরং স্বপ্ন পূরণের উদ্দেশেই পিএসজির হোম গ্রাউন্ড পার্ক দ্য প্রিন্সেসে পা রেখেছেন ভারতের উঠতি এই তারকা।
গিলের পিএসজি ভ্রমণ অবশ্য পুরোপুরি সার্থক হয়নি। নিজে ক্রিকেটার হলেও লিওনেল মেসির অনেক বড় ভক্ত তিনি। ফ্রান্স আসার পেছনে এটাও ছিল একটা কারণ। তবে মৌসুম শেষ হয়ে যাওয়ায় এ যাত্রা আর মেসির দেখা পেলেন না গিল।
.png)
শুধু মেসিই নয়, তরুণ তারকার পছন্দের তালিকায় আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। ভারতীয় তারকার ইচ্ছা ছিল পিএসজিতে গিয়ে অন্তত নেইমারের সঙ্গে দেখা করার। কিন্তু ইনজুরির কারণে সেলেসাও ফরোয়ার্ডও ক্যাম্পের বাইরে।
মেসি-নেইমারের সান্নিধ্য না পেলেও শুভমান গিলের খাতির-যত্ন কম করেনি পিএসজি। ভারতীয় ওপেনারকে তারা উপহার দিয়েছে সাইন করা সাত নম্বর আইকনিক জার্সি। পার্ক দ্য প্রিন্সেসে যেটা হাতে নিয়ে ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। একই সঙ্গে দিয়েছেন শুভেচ্ছা বার্তাও।
এর আগে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী ম্যানচেস্টার সিটি ঘুরে এসেছেন গিল। সিটিজেনদের হয়ে ইতিহাস সৃষ্টিকারী ফুটবলার কেভিন ডে ব্রুইন আর আর্লিং হালান্ডের সঙ্গে সাক্ষাৎও করেছেন তিনি। সব মিলিয়ে গিলের ম্যানচেস্টার ভ্রমণ অভিজ্ঞতা ছিল দুর্দান্ত।