ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ ২০২৩

টাইগারদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা আফগানদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৭, ১৮ জুন ২০২৩
টাইগারদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা আফগানদের
ছবি- সংগৃহীত

মিরপুর টেস্টে ভরাডুবির পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৯ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে দলে ফিরেছেন রশিদ খান, মুজিব-উর-রহমান ও নাজিবুল্লাহর মতো ক্রিকেটাররা।

আগামী জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে আফগানিস্তান। যার শুরুটা হবে ৫ জুলাইয়ে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে। পরে ৮ ও ১১ জুলাই সিরিজের বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে। এই সিরিজের সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে। 

রোববার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে আফগানিস্তান। আসন্ন ওয়ানডে সিরিজে আফগানদের নেতৃত্ব দিবেন হাশমতউল্লাই শাহিদিই। এছাড়া সবশেষ শ্রীলংকা সফরের দল থেকে বাদ পড়েছেন নুর আহমেদ ও ফরিদ আহমেদ মালিক। দলে জায়গা পেয়েছেন সাইদ আহমেদ শিরজাদ, সেলিম শাফি, জিয়া আকবর ও ইজারুল হক নাভিদ।

Advertisement

বাংলাদেশ অবশ্য গতকালই দল ঘোষণা করেছে। যেখানে দলে ফিরেছেন আফিফ হোসেন, নাঈম শেখ ও তাসকিন আহমেদ। তিনটি ওয়ানডের পর দুটি টি-২০ ম্যাচও খেলবে রশিদ খানরা। টি-২০ সিরিজের জন্য কোনো দলই স্কোয়াড ঘোষণা করেনি।

আফগানিস্তান ওয়ানডে দল: হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, শহীদউল্লাহ কামাল, ইব্রাহিম আলখিল, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব-উর-রহমান, ফজল হক ফারুকী, জিয়া আকবর, ইজারুল হক নাভিদ, আব্দুল রহমান, সেলিম শাফি, সাইদ আহমেদ শিরজাদ।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!