ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বৃটিশ হাইকমিশনারের সঙ্গে কী করছেন সাকিব?

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৬, ২০ জুন ২০২৩
বৃটিশ হাইকমিশনারের সঙ্গে কী করছেন সাকিব?
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় বলতে এখন সাকিব আল হাসানকেই চেনে সবাই। দেশের এই তারকা ক্রিকেটারের সঙ্গে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক।

মঙ্গলবার সকালে সাকিবের সঙ্গে দেখা করেন কুক। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে বাংলাদেশে নিযুক্ত হন তিনি। আজই প্রথমবারের মতো সাকিবের সঙ্গে দেখা করেন কুক। এ সময় লম্বা সময় ধরে খেলাধুলার বিষয়ে আলোচনা করেছেন দুজন।

বাংলাদেশের সবশেষ রেকর্ড গড়া টেস্ট নিয়ে আলোচনার পাশাপাশি দুজন আলোচনা করেন চলমান অ্যাশেজ নিয়েও। এ সময় ব্রিটিশ হাইকমিশনারকে উপহার হিসেবে নিজের একটি জার্সি দিয়েছেন সাকিব। এরপর টুইটারে কুক জানিয়েছেন, সাকিবের স্বাক্ষর করা সেই জার্সি গায়ে দিতে তার তর সইছে না।

Advertisement

সাকিবের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে কুক লিখেন, সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা সত্যিই আমি বেশ উপভোগ করেছি। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ডগড়া জয়ের পাশাপাশি আমরা আলোচনা করেছি অ্যাশেজ ২০২৩ নিয়েও। নতুন এই জার্সিটি পরতে আর তর সইছে না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!