বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। এ সময় নিজের ব্যাটিং পজিশন নিয়ে তিনি বলেন, ‘আমিতো সবসময় ৮ নম্বরে খেলেছি। ৭ নম্বরে শুধু একটা সিরিজে খেলেছি। আমাকে যেখানেই খেলানো হোক না কেন, আমি সব সময় প্রস্তুত।’
তিনি আরো বলেন, ‘ওয়ার্ল্ড ক্রিকেটে বড় বড় দলগুলো কিন্তু কোয়ালিফায়ার খেলছে। আলহামদুল্লিলাহ এই বছর কিন্তু আমাদের কোয়ালিফায়ার খেলতে হচ্ছে না। টপ ফোরের মধ্যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি। এই জিনিসগুলো আমাদের টিমের জন্য দেশের জন্য ভালো না?’
.png)
এই অলরাউন্ডার বলেন, ‘আমি মনে করি যে, সামনে একটা দুইটা ম্যাচ খারাপ হতে পারে। খারাপ খেলতে পারি, সেইদিকে ফোকাস না করে ওয়ার্ল্ড কাপে কিভাবে ভালো করতে পারি, সামনে খেলতে পারি, ঘাটতিগুলো কীভাবে উন্নতি করতে পারি, আমাদের ফোকাস সেদিকেই থাকবে। জেতা হারাটা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কীভাবে আমরা করব সেইদিকে ফোকাস থাকবে।’