ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আজ সাফে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৫১, ২২ জুন ২০২৩
আজ সাফে নামছে বাংলাদেশ, যেভাবে দেখবেন খেলা
ফাইল ছবি

শুরু হয়ে গেছে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ। যেখানে দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী লেবাননের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে লেবানন। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি দেখা যাবে টি-স্পোর্টসে।

এবারের সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন, মালদ্বীপ ও ভুটান। শক্তিশালী লেবাননের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফের মিশন শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, দলটির বিপক্ষে জয়ের লক্ষ্যে মাঠে নামলেও ড্র করলেও খুশি হবেন তিনি।

Advertisement

মাঠের পারফরম্যান্সে সবদিক থেকে লেবানন এগিয়ে থাকলেও দলের ফুটবলারদের ক্লান্তিতে থাকার সুযোগটুকু কাজে লাগাতে চায় বাংলাদেশ। সর্বশেষ ১২ দিনে ৪টি ম্যাচ খেলেছে লেবানন, আর সেজন্য ফুটবলাররাও কিছুটা ক্লান্ত। বাংলাদেশ অধিনায়কও চান সেই সুযোগটাই কাজে লাগাতে।

পরিসংখ্যান বলছে, এখন পর্যন্ত উভয় দল দুইবার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে ১টি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ এবং লেবানন। বর্তমান পারফরম্যান্সে লেবানন ফেভারিট হলেও বাংলাদেশ দলের কোচ জানান, শতভাগ দিয়েই মাঠে লড়বে জামাল-তপুরা।

তিনি বলেন, ‘আমরা কথা দিচ্ছি, মাঠে শতভাগ দিয়ে ম্যাচে খেলার চেষ্টা করবো। যদিও শেষ পর্যন্ত কী হবে তা নির্ভর করছে নিজেদের ওপর। অবশ্যই আমরাও শক্তিশালী, পূর্ণ পয়েন্টের লক্ষ্যেই মাঠে যাবো। তবে সেটি যদি সম্ভব না হয় তাহলে অন্তত এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে চাই।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!