ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিসিবি ছাড়ছেন প্রধান ফিজিও

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৩, ২৬ জুন ২০২৩
বিসিবি ছাড়ছেন প্রধান ফিজিও
মুস্তাফিজের সঙ্গে জুলিয়ান ক্যালেফাতো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে সম্পর্কচ্ছেদ হচ্ছে প্রধান ফিজিওথেরাপিষ্ট ও পুনর্বাসন ব্যবস্থাপক জুলিয়ান ক্যালেফাতোর। ব্যক্তিগত কারণে জাতীয় দলের দায়িত্ব ছাড়ছেন তিনি।

তিন মাস আগে ক্যালেফাতোর বাগদত্তা গুরুতর রোগে আক্রান্ত হন। বাগদত্তার দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজনে এই মুর্হূতে তার পাশে থাকতে আগ্রহী ক্যালেফাতো। চলতি মাস শেষে যুক্তরাজ্যে ফিরে যাবেন ক্যালেফাতো।

জাতীয় দলের ফিজিওথেরাপিস্ট হিসাবে দুই বছরের মেয়াদে ২০১৯ সালে বিসিবিতে যোগ দেন ক্যালেফাতো। ২০২১ সালের নভেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে কাউন্টি ক্লাব ডার্বিশয়ারে এক বছরের জন্য যোগ দেন তিনি।

Advertisement

ডার্বিশায়ারে এক বছর কাটানোর পর আবার বিসিবিতে পুনর্বাসন ব্যবস্থাপক হিসাবে এ বছরের জানুয়ারিতে আবার যোগ দেন ক্যালেফাতো। রোববার (২৫ জুন) বিসিবি এক বিবৃতিতে ক্যালেফাতোকে ধন্যবাদ জানানোর পাশাপাশি তার প্রিয়জনের মঙ্গল কামনা করেছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!