[ খেলা ]
বার্সেলোনায় গেলেন গুন্দোয়ান
ছবি: সংগৃহীত
নতুন মৌসুমে সুন্দর করে দল সাজাতে চায় স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। যার কারণে এর মধ্যে খেলোয়াড় দলে ভেড়াতে শুরু করেছে দলটি। দুই বছরের চুক্তিতে এবার বার্সেলোনায় যোগ দিচ্ছেন ম্যানচেস্টার সিটির জার্মান মিডফিল্ডার ইকাই গুন্দোয়ান।
সোমবার চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি ও বার্সেলোনা। এই মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৩২ বছর বয়সী গুন্দোয়ানের। এরপর বর্তমান ইউরোসেরা ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেননি তিনি।
২০১৬ সালে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর ৭ বছরে ক্লাবটির হয়ে পাঁচটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, চারটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন গুন্দোয়ান। এ বছরই ইংল্যান্ডের কেবল দ্বিতীয় ক্লাব হিসেবে সিটি ট্রেবল জেতার কৃতিত্ব দেখিয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!