ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
সাফ চ্যাম্পিয়নশিপ

সেমি নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ দলে দুই পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৫, ২৮ জুন ২০২৩
সেমি নিশ্চিতের লক্ষ্যে বাংলাদেশ দলে দুই পরিবর্তন
ফাইল ছবি

চলমান সাফ চ্যাম্পিয়নশিপে আজ গ্রুপ পর্বের শেষ দিন। যেখানে দিনের দ্বিতীয় ও শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও ভুটান। গুরুত্বপূর্ণ এ ম্যাচের একাদশে দু’টি পরিবর্তন এনেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।

গত ম্যাচে ডিফেন্ডার তারিক কাজী ইনজুরিতে পড়েন। তার জায়গায় পরিবর্তন নিশ্চিতই ছিল। তারিক কাজীর জায়গায় সেন্ট্রাল ডিফেন্সে খেলবেন ফুলব্যাক বিশ্বনাথ ঘোষ। আর ফুলব্যাক রহমত মিয়া একাদশে ঢুকেছেন, খেলবেন বিশ্বনাথের জায়গায়।

গত দুই ম্যাচেই অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন বদলি হিসেবে খেলেছেন। আজ গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে একাদশে সুযোগ দিয়েছেন কোচ। ফয়সাল আহমেদ ফাহিদ গত দুই ম্যাচেই একাধিক সুযোগ পেয়ে মিস করেছেন। তাই মোরসালিনের কাছে জায়গা হারিয়েছেন তিনি।

Advertisement

এদিকে আজকের ম্যাচটি ডিফেন্ডার তপু বর্মণের ৫০ তম ম্যাচ। ডিফেন্ডার তপু বর্মণের ভুটানের বিপক্ষে গোল করার রেকর্ড রয়েছে।

বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো ( গোলরক্ষক ), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইসা ফয়সাল, সোহেল রানা, মোঃ হৃদয়,সোহেল রানা ( সিনিয়র), জামাল ভূইয়া, শেখ মোরসালিন, রাকিব হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!