গুরুত্বপূর্ণ এ ম্যাচের একাদশে দু’টি পরিবর্তন এনেছেন বাংলাদেশের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ডিফেন্ডার তারিক কাজীর জায়গায় একাদশে ঢুকেছেন ফুলব্যাক রহমত মিয়া। এছাড়া ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় খেলছেন অ্যাটাকিং মিডফিল্ডার শেখ মোরসালিন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। তবে খেলার ধারার বিপরীতে ১২ মিনিটেই গোল হজম করে লাল-সবুজরা। সেন্ডা দর্জির গোলে আনন্দে মাতে ভুটানের খেলোয়াড়রা।
.png)
গোল হজম করে আরো আক্রমণাত্মক খেলতে থাকে বাংলাদেশ। ফলও মেলে দ্রুত। ২১ মিনিটে ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে ভুটান গোলরক্ষককে পরাস্ত করেন মোরসালিন। যার মাধ্যমে সমতায় ফেরে বাংলাদেশ।
এদিকে আজকের ম্যাচটি ডিফেন্ডার তপু বর্মণের ৫০ তম ম্যাচ। ডিফেন্ডার তপু বর্মণের ভুটানের বিপক্ষে গোল করার রেকর্ড রয়েছে।
বাংলাদেশ একাদশ: আনিসুর রহমান জিকো ( গোলরক্ষক ), তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রহমত মিয়া, ইসা ফয়সাল, সোহেল রানা, মোঃ হৃদয়,সোহেল রানা ( সিনিয়র), জামাল ভূইয়া, শেখ মোরসালিন, রাকিব হোসেন।