ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে লায়নের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৯, ২৯ জুন ২০২৩
ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে লায়নের রেকর্ড
নাথান লায়ন

ক্রিকেট ইতিহাসের প্রথম বোলার হিসেবে টেস্টে টানা ১০০ ম্যাচ খেলার বিরল রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। লর্ডসে শুরু হওয়া ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেই রেকর্ডটির মালিক হন তিনি।

বিশ্বের ষষ্ঠ ও অস্ট্রেলিয়ার তৃতীয় ক্রিকেটার হিসেবে টানা ১০০ টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করলেন লায়ন। তবে বিশ্বের প্রথম বোলার হিসেবে এই রেকর্ডের মালিক হয়েছেন তিনি।

এর আগে দেশের হয়ে টানা ১০০ বা তার বেশি টেস্ট খেলেছেন ইংল্যান্ডের অ্যালিস্টার কুক, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার-মার্ক ওয়াহ, ভারতের সুনীল গাভাস্কার ও নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম। এদের সবাই ছিলেন জেনুইন ব্যাটার।

অস্ট্রেলিয়ার হয়ে ১২১ টেস্টে ৪৯৫ উইকেট আছে লায়নের। লর্ডস টেস্টে ৫ উইকেট পেলেই বিশ্বের অষ্টম ও তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে ৫০০ উইকেটের মালিক হবেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে টেস্টে প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন ১৪৫ ম্যাচে ৭০৮ ও পেসার গ্লেন ম্যাকগ্রা ১২৪ ম্যাচে ৫৬৩টি উইকেট নিয়েছেন।

সবচেয়ে বেশি টানা টেস্ট খেলা ক্রিকেটার:

ক্রিকেটার - টানা ম্যাচ

অ্যালিস্টার কুক (ইংল্যান্ড)    ১৫৯
অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া)    ১৫৩
মার্ক ওয়াহ (অস্ট্রেলিয়া)    ১০৭
সুনীল গাভাস্কার (ভারত)    ১০৬
ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড)    ১০১
নাথান লায়ন (অস্ট্রেলিয়া)    ১০০*

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!