নারী ফুটবলারদের বাফুফে ভবনে ঈদ উদযাপন নতুন কিছু নয়। গত কয়েক বছরে একাধিক ঈদ ভবনে কাটিয়েছেন সাবিনা-কৃষ্ণা। ঈদের দিন অনেক সময় অনুশীলনও করেছেন তারা। আজ অবশ্য তাদের অনুশীলন করেনি তারা।
নারী ফুটবলাররা ঈদের সময় ক্যাম্পে থাকলে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ঈদের দিন আসেন। বিগত সময়ের মতো আজও তিনি নারী ফুটবলারদের সঙ্গে ঈদের দিনের কিছু সময় কাটিয়েছেন।
.png)
সাম্প্রতিক সময়ে নারী ফুটবল নিয়ে বাফুফে নানা সমালোচনার মধ্যে ছিল। সেই সমালোচনা পাশ কাটিয়ে আসন্ন জুলাই উইন্ডোতে সাবিনাদের মাঠে ফেরানোর চেষ্টা বাফুফের।