গ্রেফতারের শঙ্কায় পিএসজির সাবেক কোচ গালতিয়ের
ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) কোচ ক্রিস্তোফ গালতিয়েরকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। সাবেক ক্লাব নিসে বৈষম্যের অভিযোগের তদন্তের অংশ হিসবে পুলিশ হেফাজতে নেয়া হয় তাকে। শুক্রবার (৩০ জুন) সকালে জিজ্ঞাসাবাদের জন্য গালতিয়েরকে থানায় নেয়া হয়।
পিএসজির বর্তমান এই কোচকে মামলার প্রধান তদন্তকারীরা তলব করেছে। একই সঙ্গে গালতিয়ের ছেলে ভ্যালোভিককেও পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযোগগুলো যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে তাদের গ্রেপ্তার কিংবা ছেড়ে দেওয়া হতে পারে।
নিসের দায়িত্ব থাকাকালীন সময়ে গালতিয়েরের বিরুদ্ধে বৈষম্যমূলক, বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ রয়েছে। বর্তমানে গালতিয়ের তার বিরুদ্ধে কি সিদ্ধান্ত নেয় সেটি জানার জন্য অপেক্ষা করছেন।
.png)
গত বছরের জুলাইয়ে দুই বছরের চুক্তিতে গালতিয়েরকে নিয়োগ দেয়া হলেও এক বছর পরই তাকে বিদায় করে দেয় পিএসজি। এরই মধ্যে আগামী মৌসুমের জন্য নতুন কোচের খোঁজে রয়েছে ফরাসি ক্লাবটি।
চলতি মাসের শুরুতে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিকে সঙ্গে নিয়ে ফ্রেঞ্চ ওপেনের ম্যাচ দেখেন কাতারের আমি শেখ তামিম বিন হামাদ আল-থানি। দুজনের আলোচনায় গালতিয়েরের সঙ্গে যাত্রা সমাপ্তির চূড়ান্ত সিদ্ধান্ত হয়।