সে সময় ফের্নান্দো কাম্পোস ব্রাজিলের অনলাইন সংবাদমাধ্যম মেট্রোপলিসকে নিজের দাবির সমর্থনে প্রমাণও দেখিয়েছেন। এসব নিয়ে বিতর্ক শুরু হওয়ায় পরবর্তীতে প্রেমিকা ব্রুনার কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে একটি খোলা চিঠি পোস্ট করেছিলেন নেইমার।
এমন ঘটনার সপ্তাহ না পেরোতেই ফের নতুন কাণ্ড ঘটালেন নেইমার। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক মডেল সেলেস্তে ব্রাইট দাবি করেছেন, তাকে ব্যক্তিগত খুদে বার্তা পাঠিয়েছেন পিএসজি ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে সেলেস্তের ১৩ লাখ অনুসারী আছে।
.png)
ব্রাজিলের সংবাদমাধ্যম ইউওএল জানিয়েছে, সেলেস্তে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেছিলেন। গত বৃহস্পতিবার সেই ছবিতে করতালির ইমোজি দিয়ে টেক্সট করেন ব্রাজিলিয়ান এই তারকা। বিষয়টি মোটেও ভালোভাবে নেননি সেলেস্তে।
ইউওএল জানিয়েছে, নেইমারের খুদে বার্তার স্ক্রিনশট প্রকাশ করে সেলেস্তে লিখেছিলেন, ‘প্রেমিকা কিংবা বউ থাকলে মেয়েদের এমন বার্তা পাঠানো অনুচিত। এটা ঠিক না। নিজের সঙ্গীর প্রতি ভীষণ অসম্মানজনক।’