চার কোটি রুপিতে একটি ষাঁড় কিনেছিলেন আফ্রিদি। কোরবানির পর পশুর মাংস দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়েছেন সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার ও অধিনায়ক। ১৬ শ কেজি ওজনের আট ফুট লম্বা ষাঁড়টি ছিল এবারের স্থানীয় হাটের সবচেয়ে বড় কোরবানির পশু।
শহীদ আফ্রিদি সাধারণত ষাঁড়ই কোরবানি করে থাকেন। বিশেষ প্রজাতির স্বাস্থ্যবান ষাঁড়টি কিনতে গিয়ে দাম নিয়ে ভাবেননি সাবেক ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ষাঁড়টির সঙ্গে নিজের একটি ছবিও আফ্রিদি ভাগ করে নিয়েছেন ক্রিকেটপ্রেমীদের সঙ্গে। এদিকে বহু ভক্ত তাকে ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
.png)
পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে আফ্রিদি অন্যতম জনপ্রিয়। কিছু দিন আগে অল্প সময়ের জন্য পাকিস্তানের প্রধান জাতীয় নির্বাচক হয়েছিলেন তিনি। দেশের হয়ে ২৭ টেস্ট, ৩৯৮ ওডিআই এবং ৯৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন তিনি। পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি তার মেয়ের জামাই।