[ খেলা ]
সিপিএলে পাকিস্তানের ৩ ক্রিকেটার
ফাইল ছবি
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) আসন্ন আসরে দল পেয়েছেন পাকিস্তানের তিনজন ক্রিকেটার। চলতি বছরের ১৬ আগস্ট থেকে শুরু হবে এবারের আসর।
সিপিএলের আসন্ন এ আসরে দল পেয়েছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির এবং আজম খান। ইমাদ এবং আমির সিপিএলে তাদের পুরনো ক্লাব জ্যামাইকা তালাওয়াহসের হয়েই খেলবেন। অন্যদিকে আজম খান খেলবেন গায়ানা আম্যাজন ওয়ারিয়র্সে।
চলতি বছর ১৬ আগস্ট শুরু হয়ে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে সিপিএলের এবারের আসর। এবারেরসিপিএলের ম্যাচগুলো পাঁচটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
.png)
উল্লেখ্য, ২০২৪ টি-২০ বিশ্বকাপের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা। এর ফলে এবারের সিপিএল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ক্রিকেটারদের কাছে।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!