ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জামালদের চোখ এখন বিশ্বকাপ বাছাইয়ে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২২:০৬, ৩ জুলাই ২০২৩
জামালদের চোখ এখন বিশ্বকাপ বাছাইয়ে
ছবি: বাফুফে

সাফ চ্যাম্পিয়নশিপ শেষ করে দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এবারের আসরে সেমিফাইনালে গিয়ে স্বপ্নযাত্রা শেষ হয় লাল-সবুজের প্রতিনিধিরা। সব শেষ করে আজ দুপুরে ঢাকায় ফিরেছে জামাল ভূঁইয়ারা। 

এদিকে ঘরোয়া মৌসুম শেষ হওয়ার পরদিনই ক্লাবগুলোকে দিয়ে দেওয়া হবে খেলোয়াড় রেজিস্ট্রেশনের নির্ধারিত ফরম। এবার নতুন নিয়ম অনুযায়ী আগেভাগেই ক্লাবগুলোকে ফর্ম দিয়ে দেওয়া হবে। ক্লাব কোনো খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করলেও বাফুফে সরবরাহকৃত ফর্মে সই করিয়ে রাখলেই হবে। যে ক্লাবের ফরমে সই করবেন কোনো ফুটবলার, ওই ক্লাবেই তাকে খেলতে হবে।

২২ জুলাই লিগ শেষ হওয়ার পর ফুটবলাদের সামনে থাকবে আন্তর্জাতিক শিডিউল। সেপ্টেম্বর-অক্টোবরে অনূর্ধ্ব-২৩ দল খেলবে এশিয়ান গেমস। জাতীয় দলের জন্য আছে ফিফা ফ্রেন্ডলি ও ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম রাউন্ডের খেলা। 

Advertisement

খেলা হবে ১২ ও ১৭ অক্টোবর। তবে প্রতিপক্ষের নাম জানা হবে এ মাসের ২৭ তারিখে ড্রয়ের পর। দক্ষিণ এশিয়ার টুর্নামেন্ট শেষ করে এখন জামাল-জিকোদের সামনে এর চেয়ে বড় পরিসরে খেলায় চোখ। 

বিশেষ করে বিশ্বকাপ বাছাইয়ে প্রথম রাউন্ড নিয়েই এখন ভাবনা তাদের। কুয়েতের বিপক্ষে সাফের সেমিফাইনালে হারার পর বাংলাদেশ দলের স্প্যানিশ কোচও বলেছেন, তার ভাবনায় এখন বিশ্বকাপ বাছাই।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!