ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো রংপুর রাইডার্সে ফিরলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৫, ৪ জুলাই ২০২৩
আবারো রংপুর রাইডার্সে ফিরলেন সাকিব
ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুই বছরের চুক্তিতে খেলবেন বাংলাদেশের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের এক সদস্য। রংপুরের হয়ে এর আগেও খেলেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এবার দুই বছরের জন্য ক্লাবটির ফিরলেন তিনি। 

গত দুই আসরেই ফরচুন বরিশালের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি দলটিকে নেতৃত্বও দিয়েছিলেন তিনি। ২০২২ সালের আসরে ফাইনাল খেললেও গত আসরে দলটি বাদ পড়ে যায় এলিমিনেটর রাউন্ড থেকে। ফলে আগামী আসরের রিটেইন ক্রিকেটারের লিস্টে সাকিবকে রাখেনি বরিশাল। আর সাকিবও নতুন দলে নাম লেখাতে বেশি সময় নেননি।

সাকিব বিপিএলের সেরা খেলোয়াড়দের একজন। ব্যাটিং কিংবা বোলিং, সব জায়গাতেই নিজের নাম উজ্জ্বল করে রেখেছেন তিনি। বিপিএলে ব্যাটিংয়ে পঞ্চম সর্বোচ্চ রানের মালিক সাকিব। বিপিএলে সাকিবের রান ২১৪২।

Advertisement

এদিকে বোলিংয়েও কম যাননি সাকিব। ১০০ ইনিংসে বল করে ১৩২টি উইকেট পেয়েছেন তিনি। ইকোনমি মাত্র ৬.৫২। পাঁচ উইকেটও পেয়েছেন একবার। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!