তবে নতুন ভেন্যুটি খুলনা কিংবা বগুড়া নয়, রাজশাহীতে মাঠ প্রস্তুত করা হবে বলে জানা গেছে। বিসিবি পরিচালক মল্লিক বলেন, ‘আমরা খুলনার চেয়ে রাজশাহীকে এগিয়ে রাখব এবং আমরা সেখানে বিপিএল খেলতে চাই। খুলনাতে ৩-৪টা ভালো হোটেল দরকার (বিপিএলের জন্য)। যেটা এখনও হয়নি। যেখানে রাজশাহীতে দুটি নতুন হোটেল রয়েছে তাই আমি রাজশাহীকে এগিয়ে রাখব। এবার সেখানে ম্যাচ দিতে না পারলেও পরের মৌসুমে চিন্তাভাবনা আছে।’
বিপিএল ভেন্যু সম্প্রসারণে বরিশাল নিয়ে বিসিবির ভাবনাও স্পষ্ট করেছেন মল্লিক। সেখানে আগে সমস্যা ছিল যোগাযোগের; সেটি দূর হলেও বিপিএলের মতো টুর্নামেন্ট করতে বরিশালে এখনও হোটেলের অভাব রয়েছে।
.png)