ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ- ভারত সিরিজ

ভারত সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪৮, ৫ জুলাই ২০২৩
ভারত সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজকে সামনে রেখে বাংলাদেশ নারী দলের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইতোপূর্বে ঘোষিত প্রাথমিক স্কোয়াডটি ছিল ২০ সদস্যের। সেখান থেকেই বাছাই করা হয়েছে ১৬ জনকে। বাকিরা থাকছেন স্ট্যান্ড বাই তালিকায়।

আগামী ৯ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের মধ্যকার সিরিজটি। এই সিরিজে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-২০ খেলবে বাংলাদেশ দল। সিরিজের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর স্টেডিয়ামে।

ফলে ১১ বছরের বিরতি দিয়ে হোম অফ ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন নারী দলের ক্রিকেটাররা। সিরিজের তিনটি টি-২০ ম্যাচ হবে ৯, ১১ এবং ১৩ জুলাই। আর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৬, ১৯ এবং ২২ জুলাই।

Advertisement

ভারতের বিপক্ষে টি-২০ সিরিজে বাংলাদেশ স্কোয়াড: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন, নাহিদা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, স্বর্ণা আক্তার, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথি রানী, রিতু মনি, সালমা খাতুন, শামিমা সুলতানা এবং ফাহিমা খাতুন।

স্ট্যান্ড বাই- লতা মণ্ডল, ফারিহা ইসলাম তৃষ্ণা, শারমিন আক্তার সুপ্তা এবং ফারজানা হক পিঙ্কি।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!