[ খেলা ]
সৌদিতে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার
ছবি- সংগৃহীত
গত বছরের ডিসেম্বরে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে পাড়ি দিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর মধ্যপ্রাচ্যে উড়ে আসেন স্প্যানিশ তারকা করিম বেনজেমা ও কন্তে। এবার সে তালিকায় যুক্ত হলেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো।
ইংলিশ ক্লাব লিভারপুলের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়েছে ফিরমিনোর। ইউরোপের অন্য লিগে যাওয়ার সুযোগ থাকলেও সৌদির লিগে নাম লেখালেন তিনি।
সৌদি প্রো লিগের ক্লাব আল আহলির সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন ফিরমিনো। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
.png)
এর আগে এক টানা ৮ মৌসুম লিভারপুলের জার্সিতে অ্যানফিল্ডে কাটিয়েছেন ফিরমিনো। এ সময়ের মধ্যে ৩৬২ ম্যাচে করেছেন ১১১ গোল। রেডসদের হয়ে জিতেছেন প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব ওয়ার্ল্ড কাপের শিরোপা।
ইউরোপিয়ান লিগ থেকে একে পর এক তারকাদের ভিড়িয়ে প্রতিদিনই আলোচনার জন্ম দিচ্ছে সৌদি পেশাদার লিগ। গতকাল লিভারপুলের সাবেক অধিনায়ক স্টিভেন জেরার্ড কোচ হিসেবে আল-ইত্তিফাকে যোগ দিয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!