গণমাধ্যমকে পাপন বলেন, তামিমের আচমকা অবসর প্রসঙ্গে আগে থেকে কিছু জানি না। এছাড়া শতভাগ ফিট নন তামিমের এমন কথা বলার প্রতি তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিবিসি সভাপতি।
সংবাদ সম্মেলনে কাঁদার বিষয়ে নাজমুল হাসান পাপন বলেন, আমি কিছুই বুঝতে পারছি না, কান্নার কী হলো। তাকে তো কেউ বসতে বলে নাই। অবসর নিতে বলে নাই। নিজে থেকে করেছে, এরপর কাদছে কেন?
.png)
তামিমের এমন সিদ্ধান্ত পরিকল্পিত বলে মন্তব্য করেন পাপন। পুরো ঘটনা নাজমুল হাসান পাপনকে অবাক করছে। তিনি বলেন, আমাদের সাথে বসতে পারত, কথা বলতে পারত। কেউ কিছু জানে না, মানে অদ্ভুত কাহিনি। খুবই আশ্চর্য লাগছে। এগুলা করে লাভ কী? দলের জন্যও তো খারাপ এটা।
বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চট্টগ্রামে সংবাদ সম্মেলন করে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তামিম। তার এমন ঘোষণা শুধু ক্রিকেটই নয়, ক্রীড়াঙ্গনের প্রতিটি অঙ্গন থেকে অবাক ও বিস্মিত হওয়ার খবর আসছে।
এদিকে তামিমের প্রথম কোচ তপন দত্ত সিদ্ধান্ত পরিবর্তন করে তাকে ফিরে আসার আহবান জানিয়েছেন এবং সে উদ্যোগ নিতে বলেছেন ক্রিকেট বোর্ডকে।