পাপন বলেন, তামিমকে আমি ম্যাসেজ পাঠিয়েছি। এখন পর্যন্ত সে আমার ম্যাসেজের উত্তর দেয়নি। আমরা তার উত্তরের জন্য অপেক্ষা করব। আমরা চাই তামিম ইকবার তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিলে আসুক।
এছাড়া চলমান আফগানিস্তান সিরিজে তামিম ইকবালের অনুপস্থিতিতে ভাইস ক্যাপ্টেন দায়িত্ব পালন করবেন বলে জানান নাজমুল হাসান পাপন।
.png)
পাপন বলেন, গতকালও তামিম ইকবালের সঙ্গে আমার কথা হয়েছে। সেখানে সে আমাকে অবসরের বিষয়ে কিছু বলেনি। আমি তার অবসরের বিষয়ে কিছুই জানি না। তার মতো দায়িত্বশীল খোলোড়ায়ের কাছ থেকে এমন সিদ্ধান্ত আমরা প্রত্যাশা করিনি।
তিনি আরো বলেন, তামিম ইকবাল আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এজন্য আমরা তার উত্তরের জন্য অপেক্ষা করব। তবে আমরা চাই যে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফিরে আসুক। যদি সে ফিরে না আসে তাহলে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করবে।