[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩
দ্বিতীয় ওয়ানডেতে যে একাদশে নামছে বাংলাদেশ
ছবি- সংগৃহীত
ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। সিরিজে ফেরার লক্ষ্যে এ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে স্বাগতিকরা।
শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। আর খেলা দেখা যাবে টি-স্পোর্টস ও জি টিভিতে।
আজ হারলেই সিরিজ থেকে ছিটকে যাবে বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
.png)
এদিকে দ্বিতীয় ওয়ানডেতে তামিমের অনুপস্থিতিতে টাইগারদের নেতৃত্ব ভার উঠেছে লিটন দাসের কাঁধে। তামিমের পরিবর্তে দীর্ঘদিন পরে একাদশে ফিরেছেন মোহাম্মদ নাইম। এছাড়া তাসকিন আহমেদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এবাদত হোসেন।
দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাইম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!