[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩
আফগান শিবিরে সাকিবের আঘাত
ছবি- সংগৃহীত
ঘরের মাঠে সিরিজ বাঁচানোর লক্ষ্যে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে আফগান শিবিরে প্রথম আঘাত হেনেছেন সাকিব আল হাসান।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত এক উইকেটে ৩৬.১ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ২৫৬ রান।
শনিবার চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
সিরিজ জয়ের লক্ষ্যে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে সফরকারী আফগানিস্তান। এদিন আফগানদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান।
ম্যাচের শুরু থেকেই মাঠের চারদিক থেকে রান তুলতে থাকেন গুরবাজ ও ইব্রাহিম। সফরকারীদের দুই ওপেনার ভালোই পরীক্ষা নেন বাংলাদেশের বোলারদের। এরপর ঝরো গতিতে ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন গুরবাজ। অবশ্য সাকিব ভেলকিতে ১৪৫ রানে থামে তার ক্যারিয়ার সেরা ইনিংসটি।
এরপর ক্রিজে আসেন রহমত শাহ। এখন তাকে সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন ইব্রাহিম।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!