গত ১৭ জুন থেকে ২৫ জুন বার্লিনে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে বাংলাদেশের পক্ষ থেকে যে কয়েকজন প্রতিযোগী অংশগ্রহণ করেন তাদের একজন মাহিমা। তিনি সাঁতারে সকল প্রতিযোগীকে পেছনে ফেলে স্বর্ণপদক লাভ করেছেন।
মাহিমা আক্তার হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের জাতুকর্ণপাড়া চান্দের মহল্লার শাহজাহান মিয়া ও সেলিনা বেগমের কন্যা। ২০২০ সালে জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষা সম্পন্ন করেন মাহিমা। পরে বাবা-মায়ের সঙ্গে জার্মানি চলে যান তিনি।
.png)
বিশ্ব আসরে স্বর্ণপদক জিতে বাংলাদেশের মুখ উজ্জ্বল করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন মাহিমা আক্তার।