বুধবার মাস সেরা খেলোয়াড়ের নাম ওয়েবসাইটে প্রকাশ করে আইসিসি। সেখানে অস্ট্রেলিয়ার ব্যাটার ট্রাভিস হেড এবং জিম্বাবুয়ের ওপেনার শন উইলিয়ামসকে পেছনে ফেলে সেরা পুরস্কার জিতে নিয়েছেন হাসারাঙ্গা।
গত মাসে ১০ গড়ে ২৬ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। এর মধ্যে অধিকাংশ উইকেট এসেছে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে। জিম্বাবুয়ের মাটিতে অনুষ্ঠিত এই বাছাপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলংকা।
.png)
এছাড়াও ওয়ানডে ক্রিকেটের মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা তিন ম্যাচে ৫ উইকেট নেয়ার কীর্তিতেও নাম লিখিয়েছেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৬ উইকেট নেয়ার পর ওমান ও আয়ারল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট করে নেন তিনি।