ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪৮, ১৩ জুলাই ২০২৩
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাংলাদেশ দল ঘোষণা
ছবি: সংগৃহীত

ভারত নারী দলের বিপক্ষে টি-২০ সিরিজ শেষ না হতেই আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য বৃহস্পতিবার এ দল ঘোষণা করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১৬ জুলাই, এরপর দ্বিতীয় এবং শেষ ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে ১৯ জুলাই ও ২২ জুলাই। সবকটি ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ তিনটি শুরু হবে সকাল সাড়ে নয়টা থেকে। আসন্ন সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অংশ।  

বাংলাদেশের ওয়ানডে দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, লতা মণ্ডল, দিশা বিশ্বাস, মারুফা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, সালমা খাতুন, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!