ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমেরিকায় গিয়েই বাজারে মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ১৪ জুলাই ২০২৩
আমেরিকায় গিয়েই বাজারে মেসি
ছবি: সংগৃহীত

দরিদ্র কিংবা ধনী, মহাতারকা কিংবা সাধারণ মানুষ, নিজ পরিবারের কাছে সকলেই সমান। একজন ধনী বাবা যেমন তার পরিবারের লোকজনকে ভালোবাসে, তেমনই একজন দরিদ্র বাবাও ভালোবাসে। দুজনই নিজ পরিবারের জন্য থাকেন নিবেদিতপ্রাণ। ফুটবল কিংবদন্তি লিওনেল মেসিও যেন তেমনই এক বাবা বা স্বামী। 

সম্প্রতি সপরিবারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় গেছেন মেসি। আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামি তার নতুন ঠিকানা। পিএসজি ছেড়ে ক্লাবটিতে যোগ দিতে যাচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। এ লক্ষ্যে মঙ্গলবার (১১ জুলাই) দক্ষিণ ফ্লোরিডায় যান মেসি। 

সেখানে গিয়ে সাধারণ মানুষের মতোই মার্কিন সুপারমার্কেট বা বাজারে সংসারের জিনিসপত্র কেনাকাটা করতে দেখা যায় মেসিকে। যার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়, একটি ট্রলি ঠেলে নিয়ে যাচ্ছেন মেসি। যেখানে বেশ কিছু মুদি জিনিসপত্র রয়েছে। 

Advertisement

বৃহস্পতিবার (১৩ জুলাই) জেনারেল মিলসের লাকি চার্মস এবং কেলগের 'ফ্রুট লুপস' সহ বিভিন্ন ধরণের জিনিস কিনেন মেসি। মিয়ামি সূত্রে জানা যায়, আগামী ১৬ জুলাই রোববার মেসিকে পরিচয় করিয়ে দেবে তার ক্লাব। সেদিনই আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরসহ প্রাসঙ্গি বিষয়গুলো নির্ধারণ হবে। 

উল্লেখ্য মেসি ইন্টার মিয়ামির সঙ্গে আড়াই বছরের চুক্তি করছেন। ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ঐচ্ছিক শর্তও থাকবে। এই আড়াই বছরে মেসি ক্লাব থেকে বেতন ও সাইনিং বোনাস বাবদ ১৫০ মিলিয়ন ইউএস ডলার পাবেন। চুক্তিতে অবসরের পর ইন্টার মিয়ামির অংশীদার হওয়ার সুযোগও থাকবে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!