ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্রিকেট ছেড়ে যা করছেন ধোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:২০, ১৪ জুলাই ২০২৩
ক্রিকেট ছেড়ে যা করছেন ধোনি
ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মনেন্দ্র সিং ধোনি। ক্রিকেটের মাঠ কিংবা মাঠের বাইরে সমান জনপ্রিয় তিনি। এবার সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নতুন ব্যবসায় নামছেন বিশ্বকাপজয়ী এ অধিনায়ক।

জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার পর এবার স্ত্রী সাক্ষীকে নিয়ে ধোনি খুলেছেন নিজস্ব প্রযোজনা সংস্থা, ‘ধোনি এন্টারটেইনমেন্টস’। 

এবার আসছে সেই প্রযোজনা সংস্থার প্রথম সিনেমা ‘লেটস গেট ম্যারেড’। ছোট করে যাকে বলা হচ্ছে ‘এলজিএম’। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ট্রেইলার। পুরোপুরি বিনোদনমূলক অর্থাৎ রোমান্টিক কমেডি ঘরানার হতে যাচ্ছে ‘এলজিএম’। 

Advertisement

রমেশ তামিলমণি পরিচালিত এ সিনেমার মূল গল্প এক অল্পবয়সি জুটিকে নিয়ে, যারা বিয়ে করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তামিল ভাষায় নির্মিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন হরিশ কল্যাণ, ইভানা, নাদিয়া, যোগী বাবু ও মির্চি বিজয়। 

তবে মজার বিষয় হচ্ছে, ‘লেটস গেট ম্যারেড’ সিনেমার মূল ভাবনা এসেছে ধোনির স্ত্রী সাক্ষীর কাছ থেকে। 

চলতি মাসেই এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৬ সালে এই সাবেক ক্রিকেটারের জীবন নিয়ে তৈরি হয়েছিল ‘এম এস ধোনি : দ্যা আনটোল্ড স্টোরি’ সিনেমাটি। যেখানে ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!