ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বৃষ্টির শঙ্কায় বাংলাদেশের ম্যাচ, যা বলছে আবহাওয়া বিভাগ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৫, ১৪ জুলাই ২০২৩
বৃষ্টির শঙ্কায় বাংলাদেশের ম্যাচ, যা বলছে আবহাওয়া বিভাগ
ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে আজ মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়। তবে এই সময়ে সিলেটে বৃষ্টির সম্ভাবনা থাকায় ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ী মেঘলা থাকবে। অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় মাঝারি ভারী থেকে ভারী বর্ষণ হওয়ারও সম্ভাবনা আছে। 

এদিকে প্রথম টি-২০তে কেমন হতে পারে বাংলাদেশ দলের একাদশ, সেটা নিয়েও চলছে জল্পনা-কল্পনা। তবে ম্যাচের আগের দিন গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সাকিব বলেন, যেহেতু এমন একটা অবস্থা বৃষ্টি আসতে পারে। টসের আগ মুহূর্ত পর্যন্ত কত ওভারের ম্যাচ হচ্ছে তা দেখেই তারপর একাদশ ঠিক করতে পারব।

Advertisement

ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টাইগারদের শেষ টি-২০ ম্যাচ থেকে দুয়েকটি পরিবর্তন আসতে পারে দলে। সেক্ষেত্রে ইনিংসের শুরুতে লিটন দাসের সাথে দেখা যাবে রনি তালুকদারকে। তিন, চার, পাঁচে যথারীতি সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়কে দেখা যাবে।

এক্ষেত্রে ছয়ে এবং সাতে দেখা যেতে পারে আফিফ হোসেন-শামীম হোসেনকে। আটে থাকবেন মেহেদী হাসান মিরাজ, নয়ে নাসুম আহমেদ। দশ এবং এগারোতে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!