১০০ ছোঁয়ার আগেই ৫ উইকেট হাওয়া আফগানিস্তানের
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। যেখানে শতরান ছোঁয়ার আগেই ৫ উইকেট হাওয়া হয়ে গিয়েছে সফরকারীদের।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১৩.৫ ওভারে পাঁচ উইকেটে ৮৭ রান।
শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। ম্যাচটি মাঠে গড়িয়েছে সন্ধ্যা ছয়টায়।
.png)
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
এদিন আফগানিস্তানের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন হযরতউল্লাহ জাজাই ও রহমানউল্লাহ গুরবাজ। ধীর গতির শুরু করলেও দ্বিতীয় ওভারেই টাইগার বোলারদের ওপর চড়াও হয় এ জুটি। তবে নাসুমের স্পিনে পরাস্ত হয়ে ৮ রানে সাজঘরে ফেরেন জাজাই।
এরপর ক্রিজে আসেন ইব্রাহিম জাদরান। ম্যাচের চতুর্থ ওভারে মেহেদী মিরাজের তালুবন্দী হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রহমানউল্লাহ। আউট হওয়ার আগে দুই বাউন্ডারি ও এক ছয়ে ১৬ রান করেন তিনি।
পরে ইব্রাহিমের সঙ্গে জুটি বাঁধতে উইকেটে আসেন করিম জানাত। অবশ্য তাতেও কোনো সুফল পায়নি সফরকারীরা। শরিফুলের পেসে পরাস্ত হয়ে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরে ফেরেন ওয়ানডেতে দূর্দান্ত সেঞ্চুরি করা ইব্রাহিম।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে রীতিমতো চাপে রয়েছে আফগানিস্তান। ম্যাচের ৭.৪ ওভারে নাজমুল হোসেন শান্তর তালুবন্দী করে করিম জানাতকে প্যাভিলিয়নের পথ ধরেন টাইগার দলপতি সাকিব।
চাপ সামলে দলীয় ইনিংস এগিয়ে নেন নবী ও নাজিবউল্লাহ জুটি। এ জুটি থেকে আসে ৩৫ রান। তবে টাইগার শিবিরে ভয় ধরানো এ জুটি ভাঙেন মেহেদী মিরাজ।
ম্যাচের ১৩তম ওভারে নাজিবউল্লাহকে লিটনের তালুবন্দী করেন মেহেদী। আউট হওয়ার আগে ২৩ রান করেন তিনি।
বর্তমানে আজমতউল্লাহ সঙ্গে নিয়ে দলীয় ইনিংস এগিয়ে নিচ্ছেন মোহাম্মদ নবী।