ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পেরুকে উড়িয়ে স্বস্তির জয় আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪১, ১৫ জুলাই ২০২৩
পেরুকে উড়িয়ে স্বস্তির জয় আর্জেন্টিনার
ছবি- সংগৃহীত

আগামী ২০ জুলাই পর্দা উঠবে নারী ফুটবল বিশ্বকাপের। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার যৌথ আয়োজনের আসরটিকে ঘিরে হাড়ভাঙা অনুশীলন করছেন নারী ফুটবলাররা। সে ধারাবাহিকতায় প্রীতি ম্যাচে পেরুকে উড়িয়ে স্বস্তির জয় তুলে নিয়েছে আর্জেন্টিনার মেয়েরা।

শনিবার ভোরে আর্জেন্টিনার এস্তাদিও সান নিকোলাসে স্বাগতিকদের মুখোমুখি হয় পেরুর মেয়েরা। যেখানে পেরুকে ৪-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে লিওনেল মেসি ও ডি মারিয়াদের দেশের মেয়েরা। 

এদিন ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। প্রথম গোলটি করেন মারিয়ানা। বিরতির ঠিক আগে ৪৩ মিনিটের মাথায় গোল ব্যবধান দিগুণ করেন বানিনি। ২-০ তে এগিয়ে থেকে প্রথামর্ধ শেষ করে আর্জেন্টিনা।

Advertisement

বিরতির পর পেরুর মেয়েদের উপর আরো চাপ তৈরি করে আর্জেন্টিনার মেয়েরা। একের পর এক আক্রমণ চালাতে থাকে আলবিসেলেস্তেরা। ৬১তম মিনিটে  ইয়ামিলার গোলে ৩-১ তে এগিয়ে যায় তারা। শেষ দিকে ম্যাচের অতিরিক্ত মিনিটে ক্যামিলার গোলে আর্জেন্টিনার এক হালি পূর্ণ হয়। 

বিশ্বকাপের আগে এই জয় আর্জেন্টিনার মেয়েদের জন্য আত্মবিশ্বাসের কারণ হয়ে উঠবে। 

উল্লেখ্য, আসন্ন নারী বিশ্বকাপে জি গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ইতালি, সুইডেন এবং দক্ষিণ আফ্রিকা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে জুলাইয়ে। 

নিজেদের প্রথম ম্যাচে ২৪ জুলাই ইতালি নারী দলের বিপক্ষে লড়বে আর্জেন্টিনার মেয়েরা আর ২৭ জুলাই আর্জেন্টিনার প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে লড়বে ২ আগস্ট। 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!