ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

এবার প্রিমিয়ার লিগের ৪ ক্লাবের চিঠি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৮, ১৬ জুলাই ২০২৩
এবার প্রিমিয়ার লিগের ৪ ক্লাবের চিঠি
ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে তিন রাউন্ড আগে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল নির্ধারিত হয়েছে। শনিবার ১৯তম রাউন্ড শেষে দ্বিতীয় অবনমন দল হিসাবে মুক্তিযোদ্ধা নিচের স্তরে নেমে যায়। পেশাদার ফুটবল লিগ থেকে প্রথমবারের মতো অবনমিত হচ্ছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের গঠনতন্ত্র অনুযায়ী এবার নেমে যাবে দুটি ক্লাব, চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠবে দুটি ক্লাব। আজমপুর ফুটবল ক্লাবের অবনমন নিশ্চিত হওয়ার পর দ্বিতীয় দল হিসেবে নেমে যাওয়ার শঙ্কায় ছিল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, রহমতগঞ্জ এমএফএস, চট্টগ্রাম আবাহনী ও ফর্টিস ফুটবল ক্লাব। আর তখনই এই চারটি ক্লাব বাফুফেকে চিঠি দিয়েছিল রেলিগেশন নিয়ে।

চার ক্লাবের চিঠির বক্তব্য ভিন্নভিন্ন হলেও চাওয়াটা ছিল এক রকমই। এই যেমন কোনো ক্লাবের দাবি রেলিগেশন একটি করা হোক, কোনো ক্লাবের দাবি লিগের দল করা হোক জোড় সংখ্যার। জোড় সংখ্যার দল করতে গেলেও রেলিগেশন একটি করতে হবে।

এই চার ক্লাবের মধ্যে মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী ও রহমতগঞ্জের প্রতিনিধিরা বৃহস্পতিবার বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনের সঙ্গে দেখা করেও তাদের দাবি-দাওয়ার কথা বলেছেন।

তিনি বলেন 'ওরা আমার কাছে এসেছিল। ওই ক্লাবগুলো চেয়েছে লিগটা যাতে জোড়া সংখ্যার দল নিয়ে করি। যে কারণে একটি দল রেলিগেশন করার দাবি তাদের। আমি তাদের কথা শুনেছি'-

ক্লাবগুলোর এই দাবি নিয়ে কিছু ভাবছেন? বাফুফে সভাপতির জবাব, 'আসলে এসব নিয়ে এখনো কিছু ভাবিনি। ক্লাবগুলোর কথা শুনেছি শুধু। এর মধ্যে কোনো সভাও হয়নি লিগ কমিটির। সভা এখনো ডাকাও হয়নি। তাই এ বিষয়ে এখনই কিছু বলা যাবে না।’

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!