[ খেলা ]
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ-২০২৩
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি- সংগৃহীত
ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-২০তে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ। এ ম্যাচ জিতলে সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। একই সঙ্গে সফরকারীদের বিপক্ষে প্রথমবারের মতো টি-২০তে সিরিজ জিতবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে নামছে আফগানিস্তান। ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা ছয়টায়। আর খেলাটি দেখা যাবে গাজী টিভি ও টি-স্পোর্টসে।
এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
.png)
সিরিজ নির্ধারণী ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। টাইগার শিবিরে রনি তালুকদারের পরিবর্তে আফিফ হোসন এবং শরিফুল ইসলামের জায়গায় সুযোগ পেয়েছেন হাসান মাহমুদ।
অন্যদিকে সিরিজ ড্র’য়ের লক্ষ্যে এক পরিবর্তন এনেছে আফগানিস্তান। এ ম্যাচে ফরিদ আহমেদের পরিবর্তে সুযোগ পেয়েছেন ওয়াফাদার মোমান্দ।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!