ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দ্বন্দ্বের মাঝে সুসংবাদ পেলেন ভারত-পাকিস্তানের সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৬, ১৭ জুলাই ২০২৩
দ্বন্দ্বের মাঝে সুসংবাদ পেলেন ভারত-পাকিস্তানের সমর্থকরা
ফাইল ছবি

রাজনৈতিক দ্বন্দ্বের কারণে প্রায় এক যুগ ধরে বন্ধ আছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ। যে কারণে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই খুব একটা দেখার সুযোগ পান না ক্রিকেট ভক্তরা। একমাত্র আইসিসি অথবা এসিসির ইভেন্টই দুই দেশের দ্বৈরথ দেখার ভরসা। 

চলতি বছর অন্তত তিনবার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। এরই মধ্যে দুটি নিশ্চিত হয়ে গেছে। আরো একটির সম্ভাবনাও প্রায় শতভাগ। ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করায় জানা গেছে কবে মুখোমুখি হবে ভারত পাকিস্তান। যদিও এখন পর্যন্ত ঘোষণা হয়নি এশিয়া কাপের সূচি। 

তবে যেহেতু চিরপ্রতিদ্বন্দ্বী দল দুইটি একই গ্রুপে তাই দুই দলের একটি সাক্ষাৎ নিশ্চিত। এশিয়া কাপে ভারত পাকিস্তানের গ্রুপের অপর প্রতিপক্ষ নেপাল। যেহেতু ক্রিকেটের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানকে মোকাবেলা করতে হবে নেপালকে, সেহেতু ধারণা করা হচ্ছে দল দুইটির কাছেই পরাজিত হবে নবাগত দলটি।

Advertisement

এতে গ্রুপ ‘এ’ থেকে সুপার ফোরে ভারত-পাকিস্তানের যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। গ্রুপ ‘এ’ এবং ‘বি’ থেকে সুপার ফোরে ওঠা চার দলই একে অপরের মুখোমুখি হবে। এতে আবারো মুখোমুখি হতে পারে ভারত পাকিস্তান। 

সে ম্যাচটির সম্ভাব্য তারিখও নির্ধারণ হয়ে গেছে। আগামী ১০ সেপ্টেম্বর হতে পারে সেই ম্যাচটি। এর আগে ২ সেপ্টেম্বর এশিয়া কাপে গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এমনটাই জানিয়েছে পাকিস্তানের ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকেট পাকিস্তান।’

গণমাধ্যমটি তাদের এক প্রতিবেদনে জানায়, বুধবার (১৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের চূড়ান্ত সূচি ঘোষণা হতে পারে। মুলতানে ৩০ বা ৩১ আগস্ট পাকিস্তান ও নেপালের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। ১৭ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে পর্দা নামবে। 

গ্রুপ পর্বে ভারত-পাকিস্তানের ম্যাচটি ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সুপার ফোরের ম্যাচটি হতে পারে ১০ সেপ্টেম্বর। ম্যাচগুলো শ্রীলংকার কলম্বো বা ক্যান্ডিতে অনুষ্ঠিত হতে পারে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!