ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
 ইমার্জিং এশিয়া 

জাকির ও জয়ের অর্ধশতকে স্বস্তিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৭, ১৮ জুলাই ২০২৩
জাকির ও জয়ের অর্ধশতকে স্বস্তিতে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। যদিও শুরুটা ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের। শুরুতে ওপেনার তানজীদ হাসান তামিম ও নাঈম শেখকে হারানোর পর বিদায় নেন অধিনায়ক সাইফ হাসান। এরপর বাংলাদেশের হাল ধরেন ব্যাটার জাকির হোসেন ও মাহামুদুল হাসান জয়।  দুইজনে টেনে তোলার চেষ্টা করে বাংলাদেশকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত জাকির ও জয়ের অর্ধশতকে ২৬ ওভার শেষে বাংলাদেশর স্কোরলাইন দাঁড়ায় ১৪৮ রান।   

মঙ্গলবার টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের ‘এ’ দলের অধিনায়ক সাইফ হাসান। শুরুতে দলীয় ২৫ রানে হারায় ওপেনার তানজীদকে। তিনি করেন ৯ বলে ৯ রান। এরপর ওপেনার নাঈম শেখও ব্যক্তিগত ১৮ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। দুই অংকের সংখ্যা পার করতে পারেননি অধিনায়ক সাইফ। ব্যক্তিগত ৪ রান করেন তিনি। 

গ্রুপ পর্বে এটি বাংলাদেশের শেষ ম্যাচ। আগের দুই ম্যাচে এক জয় আর এক হারে গ্রুপের দ্বিতীয় স্থানে আছে টাইগার তরুণরা। আর নিজেদের প্রথম দুই ম্যাচে জয়ের সুবাদে শীর্ষস্থান ধরে রেখেছে আফগানিস্তান। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!