ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সুখবর পেলেন মারুফা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৬, ১৯ জুলাই ২০২৩
সুখবর পেলেন মারুফা
ছবি: সংগৃহীত

আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপে প্রথম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ২৯ রানে ৪ উইকেট নিয়েছিলেন বাংলাদেশি বোলার মারুফা আক্তার। ব্যক্তিগত এমন পারফরমেন্সে সুখবর পেয়েছেন তিনি।  ৩৩ ধাপ এগিয়ে প্রথমবারের মতো সেরা একশতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশি নারী দলের এই পেসার। মঙ্গলবার হালনাগাদ করা নারী ক্রিকেটারদের র‌্যাংকিংয়ে এমন তথ্যই জানিয়েছে আইসিসি।

৩৩ ধাপ এগিয়ে ১৯১ রেটিং পয়েন্ট নিয়ে মারুফার অবস্থান ঠিক ১০০ তে। এছাড়া সুলতানা খাতুন ২৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৭৮তম স্থানে আছেন।

ভারতকে হারানোর প্রথম ম্যাচে ব্যাট হাতে অবদানের পুরস্কার পেয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও। লো-স্কোরিং ম্যাচে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করে জ্যোতি। আর তাতেই ব্যাটারদের র‌্যাংকিংয়ে বাঘিনীদের অধিনায়ক এগিয়েছেন চারধাপ। এখন জ্যোতি আছনে ৩১তম স্থানে। ব্যাটারদের মধ্যে বাংলাদেশ নারী দলের মধ্যে সবার উপরে আছেন ফারজানা হক। একধাপ এগিয়ে ফারজানার অবস্থান  এখন ৩০তম স্থানে। 

বোলিংয়ে যথারীতি বাংলাদেশের সেরা অবস্থানে আছেন সাবেক অধিনায়ক সালমা খাতুন (২১তম স্থানে)। ছয় ধাপ এগিয়ে নাহিদার অবস্থান ২৪তম স্থানে। এছাড়া তিন ধাপ করে পিছিয়েছেন দলের বাইরে থাকা রুমানা এবং জাহানারা আলম। 
 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!