[ খেলা ]
ওকস ঝড়ে অল্পেই অল আউট অস্ট্রেলিয়া
ক্রিস ওকস
ম্যানচেস্টারে চলমান অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩১৭ রানেই গুটিয়ে দিয়েছে ইংল্যান্ড। যেখানে ইংলিশ বোলারদের মাঝে আগুন ঝরিয়েছেন ক্রিস ওকস।
৮ উইকেটে ২৯৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। ৯০.২ ওভারে তারা অলআউট হয় ৩১৭ রানে। অজি ব্যাটারদের মধ্যে প্রায় সবাই সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি।
১১ জনের মধ্যে ৮ জনই দুই অংকের ঘরে গিয়ে আউট হয়েছেন। এর মধ্যে হাফ সেঞ্চুরি পেয়েছেন কেবল দুজন- মার্নাস লাবুশেন আর মিচেল মার্শ। দুজনই সমান ৫১ রান করে আউট হন।
.png)
এছাড়া ফিফটির দোরগোড়ায় এসে সাজঘরে ফেরেন ট্রেভিস হেড (৪৮) ও স্টিভেন স্মিথ (৪২)। শেষদিকে হার না মানা ৩৬ করেন মিচেল স্টার্ক।
ইংলিশ বোলারদের মধ্যে ক্রিস ওকস ৬২ রান খরচায় একাই নেন ৫ উইকেট। ২ উইকেট শিকার করেন স্টুয়ার্ট ব্রড।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!