ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নারী ফুটবল বিশ্বকাপে কোন দল কত টাকা পাবে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২০, ২০ জুলাই ২০২৩
নারী ফুটবল বিশ্বকাপে কোন দল কত টাকা পাবে?
ছবি: সংগৃহীত

ফিফা নারী ফুটবল বিশ্বকাপের পর্দা উঠল আজ। বৃহস্পতিবার দুপুর ১টায় অকল্যান্ডে স্বাগতিক নিউজিল্যান্ডের ও নরওয়ের ম্যাচ দিয়ে শুরু হয়েছে এবারে আসর। নারী ফুটবল বিশ্বকাপের নবম আসরটি আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

এবারের আসরে প্রথমবারে মতো অংশ নিয়েছে ৩২ দল। সর্বশেষ আসরে খেলেছিল ২৪ দল।  ১৯৯১ সালে চীন থেকে যাত্রা শুরু হয়েছিল এই প্রতিযোগিতার। সেবার অংশগ্রহণ করেছিল ১২ দল। এবার দল সংখ্যা ২০টি বেশি। ফিফা চায় নারী ফুটবলকে এগিয়ে নিতেই। সেটাই সর্বাধিক গুরুত্ব পাচ্ছে এবারের বিশ্বকাপ।

স্বাভাবিকভাবে তাই দর্শকদের আগ্রহ অংশগ্রহণকারি দলের প্রাইজমানি কত? দল সংখ্যা যেমন বেড়েছে, তেমনি এবারের প্রাইজ মানিও অন্যান্য সব আসরের তুলনায় কয়েকগুণ বাড়িয়েছে ফিফা। ২০১৯ সালের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় তিনগুন বৃদ্ধি পেয়েছে এবারের প্রাইজ মানি। সব মিলিয়ে ১১০ মিলিয়ন মার্কিন ডলার অংশগ্রহণকারী ৩২টি দেশের মধ্যে ভাগ হয়ে যাবে।

Advertisement

প্রাইজ মানি যেভাবে ভাগ করা হবে :

পর্ব খেলোয়াড়  দল
গ্রুপ পর্ব     ৩০ হাজার ডলার ১.৫৬ মিলিয়ন ডলার
শেষ ষোল ৬০ হাজার ডলার ১.৮৭ মিলিয়ন ডলার
কোয়ার্টার ফাইনাল ৯০ হাজার ডলার  ২.১৮ মিলিয়ন ডলার
চতুর্থ স্থান     ১ লাখ ৬৫ হাজার ডলার    ২.৪৬ মিলিয়ন ডলার
তৃতীয় স্থান  ১ লাখ ৮০ হাজার ডলার  ২.৬১ মিলিয়ন ডলার
রানার্স আপ  ১ লাখ ৯৫ হাজার ডলার ৩.০২ মিলিয়ন ডলার
চ্যাম্পিয়ন ২ লাখ ৭০ হাজার ডলার ৪.২৯ মিলিয়ন ডলার

 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!