ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ইমার্জিং এশিয়া কাপ-২০২৩

ফাইনালের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৫, ২১ জুলাই ২০২৩
ফাইনালের লক্ষ্যে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। যেখানে জয় তুলে নিতে নানা পরিকল্পনা সাজিয়েছে দু’দলই।

শুক্রবার শ্রীলংকার কলম্বোতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি মাঠে গড়াবে দুপুর আড়াইটায়। আর খেলাটি দেখা যাবে এসিসির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান।

Advertisement

এর আগে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কোন দল হবে সেটি নির্ধারণ হয় ভারত-পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দলের লড়াইটি হয়েছে ভারতকেন্দ্রীক। যেখানে ভারত-পাকিস্তান লড়াইয়ে ম্যাচটি ভারত জিতে নেয় ৮ উইকেটের বিশাল ব্যবধানে। 

৮০ বল হাতে রেখে পাওয়া ৮ উইকেটের জয়ের সুবাদে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হয় ভারত। অন্যদিকে ৪ পয়েন্ট নিয়ে পাকিস্তান হয়েছে দ্বিতীয়। ‘এ’ গ্রুপে বাংলাদেশ ও  শ্রীলংকা উভয় দলের সমান ৪ পয়েন্ট হলেও রানরেটে পিছিয়ে ছিল বাংলাদেশ।

গ্রুপ রানার্সআপ হওয়ায় ফলে ‘বি’ গ্রুপের সেরা দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে হচ্ছে লাল-সবুজের প্রতিনিধিদের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!