এরই মধ্যে অভিষেক ম্যাচে মাঠে নামার জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন মেসি। উত্তীর্ণ হয়েছেন ফিটনেস টেস্টেও। এদিন মিয়ামির জার্সিতে মাঠে নামলেও আর্জেন্টাইন এই ফুটবলারের পুরো ৯০ মিনিট খেলার সম্ভাবনা কম।
দুই বছরের জন্য মিয়ামিতে যোগ দিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। ২০২৫ সাল পর্যন্ত দলটিতে থাকবেন রেকর্ড সাতবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলার। তবে চাইলেই দুই পক্ষের সম্মতিক্রমে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকতে পারবেন তিনি।
.png)
মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেয়ায় অনেকে ফুটবলপ্রেমীই ক্লাবটির খেলা দেখার অপেক্ষায় রয়েছেন। বাংলাদেশ থেকেও মিয়ামির জার্সিতে মেসির খেলা উপভোগ করার সুযোগ রয়েছে।
অ্যাপল টিভির সাবস্ক্রিপশনের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের যে কোন দেশ থেকে মিয়ামির ম্যাচ দেখা যাবে। কিছু ম্যাচ ফক্স স্পোর্টসও সম্প্রচার করবে।
মেসির অভিষেক ম্যাচে মিয়ামির সম্ভাব্য একাদশ: ক্যালিন্ডার, অ্যালেন, ক্রিভস্টভ, ফ্রে, টেইলর, অ্যারোয়ো, বুস্কেটস, ক্রেমাচি, পিজারো, মেসি এবং স্টেফানেল্লি।