শুক্রবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নবাগত দল আজমপুর এফসি উত্তরা ১-০ গোলে হারিয়ে মারিও লেমসের শিষ্যরা। ২০ ম্যাচে ১২ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করেছে। সমান ম্যাচে ১৫ হারে আজমপুর এফসি উত্তরা বিদায় ঘটল প্রিমিয়ার লিগ থেকে।
আগেই রানার্সআপ নিশ্চিত হয়ে পড়ায় নিয়মরক্ষার ম্যাচটিতে মারিও লেমসের দল স্থানীদের ওপরই অনেকটা ভরসা রেখে খেলেছে। তবে আবাহনীর বিপক্ষে চোখে চোখ রেখে খেলার চেষ্টা করেছে আজমপুর।
.png)
খেলার ৩৯ মিনিটে উত্তরার একজনের ফ্রি-কিক বারের পাশ দিয়ে গেলে গোল পাওয়া হয়নি। পরের মিনিটে আবাহনীর একজনকে ফেলে দেন এক ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বেজে উঠে। স্পট কিক থেকে জীবনের শট পোস্টের নিচে লাগলে সমর্থকরা হতাশ হয়।
বিরতির পর আজমপুর সুযোগ পেয়ে পারেনি ব্যবধান বাড়াতে। এই অর্ধে এলিটা কিংসলে মাঠে নামেন। নেমেই দলকে গোল পেতে সহায়তা করেন। ৭০ মিনিটে কিংসলের বাঁ প্রান্তের ক্রসে জীবন ৬ গজের মধ্যে আলতো টোকায় জড়িয়ে দেন জালে। বাকি সময়ে গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।