[ খেলা ]
সাকিব-ওয়ার্নদের পাশে মঈন
ছবি: সংগৃহীত
ম্যানচেস্টারে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে বল এবং ব্যাট হাতে প্রথম ইনিংসে এখন পর্যন্ত দারুণ খেলেছেন মঈন আলি। পাশাপাশি টেস্ট ক্রিকেটের ইতিহাসে জায়গা করে নিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।
টেস্ট ইতিহাসে ৩ হাজার রান এবং ২০০ উইকেট নিয়েছেন যেসব অলরাউন্ডার, তাদের তালিকায় এবার ঢুকে পড়েছেন মঈন। মঈনের আগে টেস্টে এমন কীর্তি আছে ১৫ জনের।
তবে স্পিনার হিসেবে মোটে চারজন এর আগে এমন মাইলফলক ছুঁতে পেরেছেন, মঈন ইতিহাসের পঞ্চম। ম্যানচেস্টার টেস্টে অনবদ্য অর্ধশতরানের ইনিংস খেলে এই তালিকায় নিজের নাম তুলে নিয়েছেন ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার।
তালিকার শীর্ষে রয়েছেন কিংবদন্তি অসি অলরাউন্ডার শেন ওয়ার্ন। দুইয়ে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি। তিনে রয়েছেন ভারতের অন্যতম সেরা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। চার নম্বরে বাংলাদেশের অধিনায়ক তথা বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার এই তালিকায় নিজের নাম তুললেন মঈন।
ডেইলি-বাংলাদেশ/এএসএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!